সংগৃহিত
খেলা
বিগব্যাশ

সিডনিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রিসবেন

ক্রীড়া ডেস্ক: প্রথমে ব্যাট হাতে জস ব্রাউন, এরপর বল হাতে বিগ ব্যাশ লিগের ফাইনাল কাঁপালেন স্পেন্সার জনসন। এই দুই ক্রিকেটারের নৈপুণ্যে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হলো ব্রিসবেন গিট। সিডনি সিক্সার্সকে তারা হারিয়েছে ৫৪ রানের ব্যবধানে।

গ্রুপ পর্বের মত ফাইনালেও দাপট দেখালো তারা। সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাট করে ব্রিসবেন হিট।

জস ব্রাউনের ৩৮ বলে ৫৩ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে তারা। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন ব্রাউন। ৪০ রান করেন ম্যাট রেনশ। ম্যাক্স ব্রায়ান্ট করেন ২৯ রান।

জবাব দিতে নেমে স্পেন্সার জনসনের বোলিং তোপের মুখে পড়ে সিডনি সিক্সার্স। যে কারণে ১৭.৩ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় সিডনি সিক্সার্স। ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ফাইনাল সেরা হলেন স্পেন্সার জনসন।

এ নিয়ে বিগব্যাশে দ্বিতীয় শিরোপার দেখা পেলো ব্রিসবেন হিট। তবে এই দ্বিতীয় শিরোপা জিততে ১১ বছর অপেক্ষা করতে হয়েছে তাদের।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রিসবেন হিট: ১৬৬/৮, ২০ ওভার (জস ব্রাউন ৫৩, ম্যাট রেনশ ৪০, নাথান ম্যাকসুইনি ৩৩, সিন অ্যাবট ৪/৩২)।

সিডনি সিক্সার্স: ১১২/১০, ১৭.৩ ওভার (মইসেস হেনরিক্স ২৫, জস ফিলিপ ২৩; স্পেন্সার জনসন ৪/২৬)।

ফল: ৫৪ রানে জয়ী ব্রিসবেন হিট এবং চ্যাম্পিয়ন।

ম্যাচ সেরা: স্পেন্সার জনসন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা