সংগৃহীত
খেলা

৭০ বছর পর ‘চ্যাম্পিয়ন’ নিউক্যাসল

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ৭০ বছরের শিরোপা খরা কাটল নিউক্যাসল ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপের ফাইনালে শক্তিশালী লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর এটিই ইংলিশ ফুটবলে তাদের প্রথম বড় ঘরোয়া শিরোপা।

ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। তবে সেটি জয়ের পরও তো ৫৬ বছর কেটে গিয়েছিল।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতিহাস গড়েছে নিউক্যাসল। প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের গোল তাদের এগিয়ে দেয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার ইসাক। ম্যাচের শেষ সময়ে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন ফেদেরিকো কিয়েসা। তবে তাতে বদলায়নি ফলাফল— জয় নিশ্চিত করে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে নিউক্যাসল।

ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস আবেগঘন কণ্ঠে বলেন, ‘আবারো আমরা চ্যাম্পিয়ন। জীবনের সেরা দিনগুলোর একটি এটি। যারা ছোটবেলায় ক্লাবকে সমর্থন করেছে, তারা আজ চ্যাম্পিয়ন নিউক্যাসলকে দেখল। সমর্থকদের কাছে এটি যেন বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের।’

অন্যদিকে, মৌসুমজুড়ে ছন্দে থাকা লিভারপুল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার লিগ কাপের ট্রফিও হাতছাড়া করল। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের শিরোপা–স্বপ্ন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা