বিনোদন

সিডনিতে ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

সিডনিতে বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’র এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিডনির মিন্টো শহরতলির ‘জমিদার বাড়ি’ রেস্তোরাঁয় এ আয়োজন করে চলচ্চিত্র পরিবেশক সংস্থা ‘বঙ্গজ ফিল্মস’। ‘বিগেস্ট মর্নিং টি’ শীর্ষক এ অনুষ্ঠান থেকে প্রাপ্ত সব অর্থ অস্ট্রেলিয়ার ক্যানসার কাউন্সিলের তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অন্যতম পরিচালক মসিউদ্দিন শাকের। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবি প্রদর্শনের পর তিনি দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন। আয়োজক তানিম মান্নান জানান, বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং একটি মহৎ উদ্দেশ্যকে এক করতেই এ আয়োজন।

আয়োজনটির প্রশংসা করে পরিচালক মসিউদ্দিন শাকের বলেন, ‘কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো বড় অডিটরিয়াম ভাড়া করা সম্ভব হয়নি, কিন্তু আয়োজকদের মানসিকতা এবং এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য। আর “সূর্য দীঘল বাড়ি” ছবিতে নারীর যে সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, তা আজও প্রাসঙ্গিক। কারণ, আমাদের সমাজ এখনো নানা দূষণ থেকে মুক্ত হতে পারেনি।’

পরিচালকের সহধর্মিণী ও সমাজকর্মী জেবুন নেসা বলেন, ‘আমরা তো বাংলাদেশে কাজ করি হেলদি লাইফস্টাইল (সুস্থ জীবনধারা) নিয়ে। আমাদের একটি সংগঠন আছে নাম “হীল—সুস্থ সবল কর্মময় জীবন”। তো এখানে যখন দেখলাম ক্যানসার কাউন্সিলের জন্য এই আয়োজন করা হয়েছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। একই সঙ্গে একটি অসাধারণ ছবি দেখা এবং ক্যানসার কাউন্সিলের মতো একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে জড়িত হওয়া খুবই আনন্দের।’

অনুষ্ঠানে উপস্থিত দর্শক সিডনির সংগীতশিল্পী মামুন হাসান খান তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘পরিচালকের উপস্থিতিতে ছবিটি দেখতে পারাটা এক অসাধারণ অভিজ্ঞতা। এমন একটি মহৎ উদ্দেশ্যে আয়োজনটি হওয়ায় আমাদের আনন্দ আরও বেড়েছে। তবে ছবি দেখার স্থানটি আরও ভালো জায়গায় হলে ভালো হতো।’

আবু ইসহাকের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সূর্য দীঘল বাড়ি’ বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী যৌথভাবে ছবিটি পরিচালনা করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা