বিনোদন

এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না...

বিনোদন প্রতিবেদক

অভিনয়ে শবনম ফারিয়ার ব্যস্ততা নেই আগের মতো। কয়েক মাস ধরে চাকরি করছেন। সময়–সুযোগ পেলে অভিনয় করেন। অভিনয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট নিয়ে চলে আলোচনাও। এবার এই অভিনেত্রী দেশ নিয়ে তাঁর আক্ষেপের কথা প্রকাশ করলেন ফেসবুক পোস্টে। হতাশা প্রকাশ করে শবনম ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।’

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময়ও প্রতিবাদে সোচ্চার ছিলেন শবনম ফারিয়া। এক ফেসবুক পোস্টে দেশের বর্তমান অবস্থা নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

নিজেকে সাধারণ মানুষ উল্লেখ করে এরপর শবনম ফারিয়া লিখেছেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, “ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?” অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর!” ১৬ বছর কিছু বলেননি কেন।’ সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

এর আগে জুন মাসেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

রাজনীতি নিয়ে সেটিই তাঁর শেষ স্ট্যাটাস জানিয়ে শবনম ফারিয়া বলেছিলেন, ‘এই স্ট্যাটাসের মধ‍্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম! কারণ, ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হবো না, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু, কিশোর, বৃদ্ধ যে–ই ক্ষমতা পাবে, সে–ই তার অসৎ ব্যবহার করবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা