বিনোদন

সেই ‘রাশি’ এবার নতুন পরিচয়ে

বিনোদন ডেস্ক

একসময় দর্শকদের মন জয় করেছিলেন ‘রাশি’ হয়ে। টেলিভিশনের পর্দায় সেই আটপৌরে মিষ্টি মেয়েকে ভুলতে পারেননি অনেকেই। ‘রাশি’ ধারাবাহিকের সেই গীতশ্রী রায় এখন শুধু অভিনেত্রী নন, এবার ব্যবসায়ী রূপেও আত্মপ্রকাশ করছেন। অভিনয়ের পাশাপাশি এবার উদ্যোক্তা হিসেবে সৌন্দর্যচর্চার জগতে পা রাখছেন তিনি।

গীতশ্রী বরাবরই আত্মনির্ভরশীল। ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছিলেন, নিজের উপার্জনের বড় অংশ খরচ করেন শপিং আর ভ্রমণে। তবে মাসের শেষে মাঝেমধ্যে বাবার কাছ থেকেও হাতখরচ নিতে হয়, এই অকপট স্বীকারোক্তি তাঁকে আরও কাছের করে তুলেছে অনুরাগীদের কাছে।

বর্তমানে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ‘জ্যোৎস্না’ চরিত্রে অভিনয় করছেন গীতশ্রী। তবে অভিনয়ের বাইরে এবার একেবারে নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। অভিনেত্রী অর্পিতা সরকারের সঙ্গে যৌথভাবে একটি ফ্যামিলি স্যালোঁ চালু করছেন কলকাতায়। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’কে দেওয়া এক সাক্ষাৎকারে গীতশ্রী বলেন, ‘হঠাৎ করেই সবকিছু ঠিক হয়ে গেল। পুরো পরিকল্পনা ছিল অর্পিতার। আমি পরে যুক্ত হয়েছি। রিল লাইফে ও আমার বোন, এখন রিয়েল লাইফেও আমরা দুই বোন।’ গীতশ্রীর মতে, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেতরের সৌন্দর্য। তবু নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি বলেই মনে করেন তিনি। আর সেই ভাবনা থেকেই এই ব্যবসার সূচনা।

গীতশ্রী রায়ের ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ ছিল ‘রাশি’। এক বন্ধুর পরামর্শে হঠাৎই ভারত লক্ষ্মী স্টুডিওতে গিয়ে অডিশন দেন। ভাগ্য সহায় ছিল; পেয়ে যান মূল চরিত্র ‘রাশি’র সুযোগ। এই ধারাবাহিকই তাঁকে পৌঁছে দেয় ঘরে ঘরে। যদিও রাশি শেষ হওয়ার পর গীতশ্রীকে আর বড় পরিসরে দেখা যায়নি। ‘দেবীপক্ষ’ নামের ধারাবাহিকে অভিনয় করলেও তা দর্শকমনে তেমন ছাপ ফেলতে পারেনি। বাংলাদেশেও ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বরাবরই সক্রিয়। সেই করোনাকেল লকডাউনের সময় থেকেই ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন। কখনো শাড়িতে, কখনো স্কার্ট বা জিনসে নিজেকে তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন রূপে। ধারাবাহিকের আটপৌরে ‘রাশি’র এমন রূপান্তর ভক্তদের চোখে বিস্ময়ও বটে। এক সাক্ষাৎকারে গীতশ্রী জানিয়েছেন, তিনি জিমে যান না, এমনকি ‘জিম’ শব্দটিকেও বলেন যমের মতো ভয়ংকর!

তবে শরীর ফিট রাখতে আলাদা করে কোনো কসরত করতে হয় না তাঁকে। তাঁর ভাষায়, ‘নিয়মিত নাচি, তাই আলাদা করে শরীরচর্চা করিনি।’ কৈশোরে স্বপ্ন দেখতেন মাধুরী দীক্ষিতের মতো নাচার। সেই স্বপ্নে জোর দিয়েই ভর্তি হয়েছিলেন নাচের স্কুলে। সেখানে শিখেছেন কত্থক, ভরতনাট্যম ও পাশ্চাত্য ঘরানার নৃত্য।
একটি ধারাবাহিক বদলে দিতে পারে একজনের জীবন, এই কথার বাস্তব উদাহরণ গীতশ্রী। ‘রাশি’ তাঁকে দিয়েছিল পরিচিতি, আত্মবিশ্বাস এবং আজকের গীতশ্রী হয়ে ওঠার ভিত। এবার নতুন ভূমিকায় তাঁর যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা