ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় চার্চে ছুরি হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ছুরি হামলার ঘটনার ঘটেছে। এবার শহরের একটি চার্চের বিশপ এবং উপাসকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামলাকারী। এতে চারজন আহত হয়েছেন।

স্কাই নিউজ অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, ওয়াকেলি গির্জায় এ ঘটনায় ৪ জনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির ওয়াকেলির একটি গির্জার লাইভ স্ট্রিম ফুটেজে দেখা গেছে একজন সন্দেহভাজন বিশপ মার মারি ইমানুয়েলকে ছুরিকাঘাত করছে। ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

চারজন রোগীর মধ্যে একজনের বয়স ৬০ এর কোটায়, একজন ৫০ এর কোটায়, একজন ৩০ এর কোটায় এবং আরেকজন ২০ এ কোটায়। চারজেই চিকিত্সাধীন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফোর্স নিশ্চিত করেছে, বেশ কয়েকজন লোককে ছুরিকাঘাত করা হয়েছে এমন রিপোর্টের পর পুলিশি অভিযান চলছে। ক্ষতিগ্রস্থদের প্যারামেডিকদের মাধ্যমে চিকিত্সা করানো হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা