সংগৃহিত
খেলা
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢামাঢোলের মধ্যেই কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

বুধবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইয়াং টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার।

শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা। জবাবে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে লঙ্কান মেয়েরা। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই তারা হারায় ২টি উইকেট। এরপর দলীয় ফিফটি পূর্ণ করতে করতে আরও দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে রেশমি নেথারাঞ্জলির ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন কেবল দুজন। আর বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া।

বাংলাদেশের মেয়েদের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ হয়নি। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৩১ রান তোলার পর খেই হারায় স্বাগতিকরাও। তবে আফিয়া ইরা ও ইভার ব্যাটে জয় হাতছাড়া হয়নি। ২৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন ইরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

নীলফামারী শহরের বড়বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা