ছবি: সংগৃহীত
রাজনীতি

হাদির মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য, টেকনাফে আটক ১

চট্টগ্রাম ব্যুরো:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইয়াহিয়া খান। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইয়াহিয়া খান তার ফেসবুক প্রোফাইলে শহীদ হাদির মৃত্যুর পর ‘আউট’ শব্দ ব্যবহার করে একটি পোস্ট দেন। এছাড়া আরেকটি পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ এলাকায় শহীদ হাদির দাফন নিয়ে আপত্তি জানান এবং তাকে ‘জঙ্গি’ আখ্যা দেন।

ওই পোস্টে ইয়াহিয়া খান উল্লেখ করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও বরেণ্য ব্যক্তিদের সমাধিস্থল। সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানসহ একাধিক সাবেক উপাচার্য ও খ্যাতিমান অধ্যাপকের কবর রয়েছে। এমন স্থানে শহীদ হাদির কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না বলেও তিনি মন্তব্য করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াহিয়া খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা