ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো। একইসঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প ‘সহিংসতার আহ্বান’ জানাচ্ছেন।

বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চেয়েছে। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে—প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে—এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না।

বিবিসির ভাষায়, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

এই সপ্তাহের শুরুতে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে, বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ‘১ বিলিয়ন ডলার’ ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন।

সূত্র: বিবিসি

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হামে আক্রান্ত হয়ে দেশে ৩৮ শিশুর মৃত্যু

চলতি বছর হাম রোগে অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই মৃত্যু হ...

কুষ্টিয়ায় গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় কালু, আবু তাহের,...

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে তিন গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুরে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে শফিকুল ইসলাম আজম ন...

জ্বালানি তদারকিতে ফেনীর ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচ...

ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির শিক্ষা ও একাডেমিক কেন্দ্রগুলোতে...

ইরানে ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ

মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট সেবা বন...

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গড়...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষ...

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ২, ছয় মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয়ভাবে তৈরি বা...

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যে যানজটের সৃষ্টি হয়, তা থেকে মুক্তি পেতে বিকল্প খোঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা