ছবি: সংগৃহীত
খেলা

বিপিএলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইমরুলের

ক্রীড়া ডেস্ক

বিপিএলের গত মৌসুমে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবার নতুন পরিচয়ে ফিরছেন মাঠে। জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস আসন্ন বিপিএল ২০২৫ মৌসুমে অভিষেক করছেন ব্যাটিং কোচ হিসেবে।

নতুন মৌসুমের বিপিএল নিয়ে প্রস্তুতি চলছে জোরেশোরে। অনেক আগেই কাজ শুরু হয়েছে। এখন দলগুলো ধীরে ধীরে গঠনের পথে।

ইমরুলের সিলেট দল এবার নতুন নামে মাঠে নামবে। তাদের নতুন নাম ‘সিলেট টাইটানস’। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। কয়েকজন খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। ড্রেসিংরুমেও এসেছে নতুন মুখ।

সিলেট টাইটানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। ব্যাটিং কোচ হবেন ইমরুল কায়েস। পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন কিমসলি রব।

দুই তারকাকেও ইতিমধ্যে নিশ্চিত করেছে দলটি। মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ রয়েছেন সিলেট দলে। দলটির নেতৃত্বে থাকবেন মিরাজ।

গত সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিল মালিকানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানের নভানা টাওয়ারে।

বাশুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পরিচালনা করবে রংপুর রাইডার্স। ত্রায়াঙ্গেল সার্ভিস দেখবে চট্টগ্রাম দল। রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ। সিলেট ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে ‘ক্রিকেট উইথ সামি’। ঢাকার দায়িত্ব পেয়েছে রিমার্ক-হারল্যান্ডের অধীনে ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

ধামরাইয়ে রাইস মিল-মিষ্টির দোকানে জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অস্ব...

সব সরকারি দপ্তরে জরুরি পরিপত্র

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।...

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানির উচ্চতা বাড়ছে। গত ২৪ ঘ...

মা-ছেলের একসঙ্গে জিপিএ-৫

ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ পেয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা