ছবি: সংগৃহীত
অপরাধ

২৬ টুকরা লাশ: নিহতের বন্ধুকে আসামি করে মামলা

আমার বাঙলা ডেস্ক

রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। শুক্রবার ঢাকা ও কুমিল্লায় পৃথক অভিযানে আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমা আক্তারকে আটক করা হয়।

ডিবি ও র‌্যাব জানিয়েছে, কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেপ্তার করে ঢাকা ডিবি পুলিশ। আর শামীমাকে রাজধানী থেকে আটক করে র‌্যাব। শামীমার কাছ থেকে হত্যাকাণ্ডের আলামতও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামের ভেতর থেকে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের পর ডিবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, রাজধানীর দনিয়ার একটি বাসায় আশরাফুলকে হত্যা করে দুই দিন ফেলে রাখা হয়। পরে জরেজুল ও শামীমা পরিকল্পনা করে দা দিয়ে মরদেহ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে আসে।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম বলেন, জরেজুলকে গ্রেপ্তারের পর দনিয়ার বাসা থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

তদন্তে উঠে এসেছে, মালয়েশিয়াপ্রবাসী জরেজুল ও আশরাফুল বাল্যবন্ধু। তিন বছর আগে ‘বিগো লাইভ’–এ শামীমা আক্তারের সঙ্গে পরিচয়ের পর জরেজুল তার সঙ্গে সম্পর্কে জড়ান। পরবর্তীতে আশরাফুলও শামীমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার দনিয়ার ভাড়া বাসায় বালিশ চাপা ও হাতুড়ি দিয়ে আশরাফুলকে হত্যা করেন জরেজুল।

হত্যার পর বুধবার রাত পর্যন্ত মরদেহ বাসায় রেখে পরদিন সন্ধ্যায় ড্রামে ভরে জাতীয় ঈদগাহ মাঠের কাছে ফেলে পালিয়ে যান দুজন।

পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, ১০ বছরের এক মেয়ে ও সাত বছরের এক ছেলে রয়েছে। বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা