ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজস্থলীতে ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকারী শিক্ষিকা ছিলেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রেখা চৌধুরী নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন। কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচ তলার ছাদে পড়ে যান। যেহেতু তখন তিনি একা ছিলেন, তাই সঙ্গে সঙ্গে কেউ বিষয়টি টের পাননি।

রাত ১১টার দিকে ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় বারবার নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে ছাদে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাকাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা ও এলাকার সুপরিচিত সমাজসেবক। তাঁর মৃত্যুর পর থেকে রেখা চৌধুরী সন্তানদের নিয়েই সংসার সামলাচ্ছিলেন।

একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে তিনি গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলীর শিক্ষা অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজস্থলী জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শিক্ষকসহ স্থানীয় সমাজের বিশিষ্টজনেরা রেখা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন,“রেখা ম্যাডাম শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন মানবিক, স্নেহশীলা এবং শিক্ষার্থীদের কাছে মা-সুলভ একজন মানুষ। তাঁর চলে যাওয়া রাজস্থলীর শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা