ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। জেলার প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা—নাজমা আশরাফী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নাজমা আশরাফী রাঙামাটির ৯৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও প্রশাসনিক নেতৃত্বের জন্য তিনি সুপরিচিত।

নিয়োগের খবর প্রকাশ হতেই রাঙামাটি জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। জেলা শহর থেকে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল—সবখানে মানুষের মুখে মুখে তার নিয়োগের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক অভিনন্দন ও ইতিবাচক প্রতিক্রিয়া।

রাঙামাটির এক প্রবীণ নাগরিক বলেন, “জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রশাসক দেখতে যাচ্ছি—এটা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রাঙামাটি আরও এগিয়ে যাবে।”

এক তরুণ উদ্যোক্তা বলেন,“নারীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কতটা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারেন—নাজমা আশরাফীর নিয়োগ তারই প্রমাণ।”

আরেকজন সমাজকর্মী জানান,“বছরের পর বছর পুরুষ জেলা প্রশাসক দেখেছি, কিন্তু এবার নতুন দৃষ্টিভঙ্গিতে রাঙামাটি উন্নয়নের সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

জনপ্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন, সুশাসন, জনগণের সেবাকে কেন্দ্র করে তাঁর অভিজ্ঞতা রাঙামাটিকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙামাটির মানুষ এখন অপেক্ষায়—কখন দায়িত্ব নিয়ে নতুন জেলা প্রশাসক তাঁদের পাশে দাঁড়াবেন, উন্নয়ন কার্যক্রমে আনবেন নতুন গতি, আর পাহাড়ি-বাঙালি সবার প্রত্যাশাকে আলোকিত করবেন।

রাঙামাটিতে নাজমা আশরাফীর এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়—এটি নারীর অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা