ছবি: সংগৃহীত
বিনোদন

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল।

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই 'কিং খান' তার কথা রাখছেন।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা'র অংশ নেয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল!

তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও 'হট ফেভারিট' লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান, এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা