ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হাসপাতালে চিকিৎসা নিতে বোরকা বাধ্যতামূলক করলো তালেবান প্রশাসন

আমার বাঙলা ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে হাসপাতালে প্রবেশে যেকোনো নারীকে বাধ্যতামূলক বোরকা পরার নিয়ম চালু করা হয়েছে। যার আওতায় রোগী, সেবিকা ও কর্মীদের অবশ্যই বোরকা পরতে হবে।

আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, গত ৫ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। তবে তালেবান সরকারের একজন মুখপাত্র এমএসএফের বক্তব্যকে অস্বীকার করেছেন। তিনি বলেন, সতর্কতা জারির পর আংশিক শিথিল করা হয়েছে।

এমএসএফ বলছে, বিধিনিষেধ আরোপের পর থেকেই নারী রোগীদের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাদের চিকিৎসা ও চলাচলের অধিকারকে সীমিত করে তুলেছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে আসা নারীরাও এ নিয়মে আটকে পড়ছেন। যার কারণে অনেক সময় পুরুষের সেবা পাওয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

এমএসএফ আরও জানিয়েছে, জরুরি চিকিৎসা নেওয়া নারী রোগীর সংখ্যা প্রায় ২৮ শতাংশ কমে গেছে। সংস্থাটির দাবি, তালেবান সদস্যরা হাসপাতালের ফটকে দাঁড়িয়ে বোরকা ছাড়া নারীদের প্রবেশে বাধা দিচ্ছেন।

তবে তালেবান সরকারের ‘নৈতিকতা ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এ তথ্য পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছেন। নারীদের বোরকা পরতে বাধ্য করা হচ্ছে এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।

তিনি জানান, তাদের অবস্থান কেবল হিজাব পরিধান নিয়ে, বোরকা নিয়ে নয়। তার দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যায় ভিন্নতা রয়েছে। দেশটির অধিকাংশ জায়গায় তা শরিয়াহ্‌-বিরোধীভাবে পালন করা হচ্ছে।

স্থানীয় নারী অধিকারকর্মীরা জানিয়েছেন, বোরকা বিধান শুধু হাসপাতাল নয়, হেরাতের স্কুল ও সরকারি দপ্তরেও কার্যকর করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তালেবান সরকার ১৯৯০ এর দশকে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালেও নারীদের ওপর এমন পোশাকবিধি জারি করেছিল। ২০২১ সালে আবার ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে নারীদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সীমিত করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এমএসএফ-এর আফগানিস্তান প্রকল্প ব্যবস্থাপক সারা শাতো বলেন, আগে এ নিয়ম কেবল কাগজে ছিল, এখন বাস্তবায়ন শুরু হয়েছে। এখন আগের চেয়ে আরও বেশি নারী বোরকা পরে হাসপাতালে আসছেন।

সূত্র: বিবিসি, এমএসএফ

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা