সংগৃহীত
আন্তর্জাতিক

‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক    

পরমাণু অস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট। এজন্য ভারতের স্ব-আরোপিত ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ কোনো প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাজনাথের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়।

বিবৃতিতে রাষ্ট্রদূত শাফকাত আরো বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য আইএইএ-র মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতাও প্রকাশ করে। সূত্র: জিও নিউজ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা