সংগৃহীত
বিনোদন

হাসপাতাল থেকে যা লিখলেন হিনা খান

বিনোদন ডেস্ক

বিগ বস তারকা হিনা খান স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি-চিকিৎসার কঠিন যাত্রার মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। কেমোর কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনে বসেই নিজের চুল ছেঁটে ফেলেন তিনি। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। ঝরে পড়েছে চোখের পাতার রোমও। চিকিৎসা চলাকালে নিজেকে কাজেও ব্যস্ত রাখছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেছে হিনাকে। শত কষ্টের মাঝেও দর্শকের সামনে পুরোনো হিনা হয়েই ধরা দেন তিনি। এবার নতুন একটি ছবিতে লিখেছেন আশার কথা। ছবিতে দেখা গেছে, হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথেটার, অন্য হাতে লাল তরলের একটি ব্যাগ দেখা গেছে। সেখানে নল লাগানো আছে।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে।’ লিখেই সবার কাছে দোয়া চান তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে হিনার নতুন এই পোস্ট। কমেন্টবক্সে তাকে সাহস জুগিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো তারকারাও।

কয়েক মাস আগে নিজের ক্যানসারে আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন হিনা খান। জানান, ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থেকে বিরতি নেবেন না বলেও জানান হিনা খান।

এ বিষয়ে একটি পোস্টে হিনা জানান, জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্ত ব্যক্তির সঙ্গে তার দেখা হয়েছে এবং তাঁই সাহস জুগিয়েছেন হিনাকে। বলিউডে বহু তারকা আছেন, যারা ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা