স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে তানজিকা আমিন । ছবি: তানজিকার সৌজন্যে
বিনোদন

মায়ের বিয়ের শাড়ি পরে বিয়ে করলেন তানজিকা

বিনোদন প্রতিবেদক

মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তাঁর মায়ের বিয়ের শাড়িটি পরে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, “আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?” তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।’

তানজিকা বলেন, ‘আমি কখনো ভাবিনি যে জীবনে সিঙ্গেল থাকব। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।’

হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার। এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী। তাঁর নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তাঁর পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নে তানজিকা বলেন, ‘অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।’

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাঁদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা