সংগৃহিত
বিনোদন

আনুশকা শেঠির বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত ও সফল মুখ আনুশকা শেঠি। বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী’র মুক্তির পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল দক্ষিণের দুই জনপ্রিয় তারকা প্রভাস ও আনুশকা শেঠিকে ঘিরে।

পর্দায় তাদের জুটি বরাবরই পছন্দ সবার। তবে পর্দার বাইরে ব্যক্তিজীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দুজন, এমন ধারণাই চলছিল অনুরাগীদের মনে। এর আগে একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাদের কথিত প্রেমের গল্প। তারা বিয়ে করছেন- এমন কথাও চাউর হয়েছিল সিনে পাড়ায়।

তবে হঠাৎ করেই একটি সংবাদ যেন সবকিছুর সমাপ্তি ঘোষণা করল! বাগদান সেরে ফেলেছেন আনুশকা শেঠি! দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে এখন এই খবরই ভেসে বেড়াচ্ছে। প্রভাস নয়, কন্নড় এক চলচ্চিত্র প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন আনুশকা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট মোতাবেক, ওই প্রযোজকের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন বাহুবলীর দেবসেনা। চলতি বছরের শেষেই বিয়ে করবেন দুজনে। তবে ওই প্রযোজকের নাম এখনো জানা যায়নি।

‘নিউজ ৯ লাইভ’-এর রিপোর্ট অনুযায়ী, কন্নড় সিনেমার প্রযোজকের সঙ্গে আনুশকা শর্মা বাগদান সেরেছেন। এই বছরের শেষেই বিয়ে করে নতুন জীবন শুরু করবেন। এখনই অভিনেত্রীর পরিবার বিয়ে নিয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চাইছে না। আনুশকা শেঠি তার সমবয়সি জীবনসঙ্গীই খুঁজেছেন। অর্থাৎ ৪২ বছরের আনুশকার হবু স্বামীর বয়সও নাকি তাই।

এই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙল প্রভাস-আনুশকা শেঠি জুটির ভক্তদের। একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তারা। ভক্তদের মধ্যেও তাদের নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন উভয় তারকা।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে আনুশকা শেঠিকে প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময়ও তিনি বলেছিলেন তারা ভীষণ ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের বন্ধন এতটাই মজবুত যে রাত ৩টার সময় ফোন করে সাহায্য চাইতেও সংকোচবোধ করেন না কেউ। প্রভাসও একই বক্তব্য দিয়েছেন একাধিকবার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা