সংগৃহিত
বিনোদন

মা হলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক : মা হলেন বলি অভিনেত্রী ইয়ামি গৌতম। 'আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চে প্রথম নিজের মাতৃত্বের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এ বছরই ইয়ামি এবং আদিত্যের ঘরে আসবে নতুন অতিথি।

অবশেষে সুখবর। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে একটি মিষ্টি পোস্টও করেন ইয়ামি। ওই পোস্টে ছেলের নামও জানিয়ে দেন তিনি। অভিনেত্রী একরত্তির নাম রেখেছেন 'বেদাভিদ'। ওই পোস্টের মাধ্যমে হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান ইয়ামি।

'বেদাভিদ' শব্দটি সংস্কৃত শব্দ। এই নামের অর্থ হল, 'বেদ' অর্থে হিন্দু শাস্ত্রীয় পুরাণ, আর 'ভেদ' অর্থে জ্ঞান। তাই এই নামের আক্ষরিক অর্থ হল 'বেদ'-এর প্রতি যাঁর অগাধ জ্ঞান। ভগবান বিষ্ণুর অপর নাম হিসেবেও বিবেচিত হয় এই নামটি।

প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।

জানা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। ২০২১ সালে লকডাউনে পরিবারের আত্মীয়দের নিয়ে ছিমছামভাবে বিয়ে সারেন এই জুটি। 'আর্টিকেল ৩৭০’-এর শুটিং সেটেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার আভাস পান অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে শুটিংও করেন তিনি। এবার ইয়ামি-আদিত্যর নতুন পথ চলা শুরু। তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা