বিনোদন
নির্মাতা হিসেবে প্রশংসায় ভাসছেন

‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪’  পেলেন চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ

বিনোদন প্রতিবেদক: ‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননায় ভূষিত হয়েছেন তরুণ প্রজন্মের মেধাবী চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে ‘এপি হাউস স্টার অ্যাওয়ার্ড সিজন টু ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে ব্র্যান্ড কনসালটেন্সীতে বিশেষ অবদান রাখায় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া প্রশিক্ষক প্রাচ্য পলাশকে ‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়। দেশের বিভিন্ন স্তরের প্রযোজক-পরিচালক-মডেল-অভিনয় শিল্পী ও কলাকুলশীদের উপস্থিতিতে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এই অর্জনে সংশ্লিষ্টদের প্রশংসায় ভাসছেন নির্মাতা প্রাচ্য পলাশ।

প্রসঙ্গত, প্রতিভাবান তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ ২০১৪ সালে নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেন। শুরু থেকেই তিনি গতানুগতিক অথচ বৈচিত্রপূর্ণ ধারার ফিকশন নির্মাণ করে প্রশংসিত হন। তিনি ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান ও তাদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং নিয়ে কাজ করা শুরু করেন। উন্নতমানের সেবাপ্রদানের জন্য অল্প সময়ের মধ্যেই তাঁর অ্যাড ফার্ম ‘প্রাকৃত অ্যাডভার্টাইজিং’ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আস্থার ব্র্যান্ড পার্টনারে পরিণত হয়। তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ বর্তমানে ‘আদর্শ গ্রুপ’, ‘ইকো গ্রুপ’, ‘ব্র্যান্ড অন’, ‘পপুলার পোল্টি্র অ্যান্ড ফিস ফিড লিমিটেড’, ‘জাহা এগ্রো ভিলেজ’, ‘রেহানা ফুড বেভারেজ অ্যান্ড কনজ্যুমার’, ‘ব্রাদার্স অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলস’, ‘নিশান ফুডস্ ইন্ডাষ্ট্রি’, ‘আর.এস. ওয়েল মিল’সহ ২০টির অধিক প্রতিষ্ঠানে ব্র্যান্ড কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।
তরুণ চলচ্চিত্র নির্মাতা ও ব্র্যান্ড কনসালটেন্ট প্রাচ্য পলাশ বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বে উন্নীত করতে মুক্তবাজার অর্থনীতির সুবিধা কাজে লাগিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশে উৎপাদিত পণ্যের সমারহ ঘটাতে হবে। এ জন্য আন্তর্জাতিক মানের শিল্পায়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো উন্নত পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। সর্বোপরি আন্তর্জাতিক মানের ব্র্যান্ডিং নিশ্চিত করে প্রতি মুহূর্তের প্রতিযোগিতায় বাংলাদেশী পণ্যের বাজার চাহিদার উত্তরোত্তর উন্নয়নের মাধ্যমে ডলারের বিপরীতে টাকার মানোন্নয়ন করে দেশকে উন্নত বিশ্ব হিসেবে গড়ে তুলতে হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি প্র...

ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, স...

পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছ...

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্...

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা