সংগৃহিত
বিনোদন

কান উৎসবে নজর কাড়লেন প্রিয়তি

বিনোদন ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে সৈকতের তীরে বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যেখানে অংশ নিচ্ছেন হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের নামীদামি সকল তারকারা। তাদেরই ভিড়ে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি। ভাবনার সঙ্গে সেখানে আরও যোগ দিয়েছেন আয়ারল্যান্ডে বসবাকারী বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি। এর আগেও ‘কান চলচ্চিত্র উৎসব’-এ দেখা গেছে প্রিয়তিকে।

তবে এবারের কান উৎসব তার জন্য বিশেষ হয়ে থাকছে অন্য কারণে। বর্তমানে এই মডেলের শরীর বহন করছেন আরও একটি প্রাণ। আবারও মা হচ্ছেন প্রিয়তি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রিয়তি বললেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।’

সুখবর প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’

এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে।

মাকসুদা আকতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। পাশাপাশি মডেলিং এখনও চালিয়ে নিচ্ছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা