বিনোদন

অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন কিয়ারা?

বিনোদন ডেস্ক: ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিয়ো’, ‘সত্যপ্রেম কি কথা’। গত দু’বছরে বলিউডে একাধিক হিট ছবির মধ্যে মিল এক জায়গাতেই। সব ছবিরই নায়িকা কিয়ারা আডবাণী। বলিউডে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী তিনি।

সমসাময়িক অভিনেত্রীদের টেক্কাও দিচ্ছেন সাফল্যের নিরিখে। তার পরেও এখনই থামতে নারাজ কিয়ারা। নায়িকার মতে, বক্স অফিস সাফল্য এবং দর্শক ও অনুরাগীদের প্রশংসা তাঁর ভাল কাজ করার খিদে আরও বাড়িয়ে দিয়েছে। আজকাল তিনি এতটাই ব্যস্ত যে, তাঁর সঙ্গে কথা বলার জন্য নাকি তাঁর মাকেও ম্যানেজারের কাছ থেকে সময় চাইতে হয়! তবে বলিউডে পা রাখার আগে এই ব্যস্ততার সঙ্গে ওয়াকিবহাল ছিলেন না কিয়ারা। কারণ তখন নিজের পেশায় মায়ের অনেক কাছাকাছিই থাকতেন তিনি। অভিনয়ের জগতে আত্মপ্রকাশের আগে একজন শিক্ষিকা ছিলেন কিয়ারা?

২০১৪ সালে বলিউডে অভিষেক হয় কিয়ারার। তার আগে মডেলিং করেছেন বটে। তবে কর্মজীবনের প্রথম দিকে এক স্কুলের শিক্ষিকা ছিলেন কিয়ারা! মুম্বাইয়ের এক প্লেস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন কিয়ারার মা জেনেভিভ আডবাণী। সেই স্কুলেই শিক্ষিকা হিসাবে যোগ দেন কিয়ারা। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসতেন তিনি। খেলার ছলে তাদের লেখাপড়া শেখানোই ছিল তাঁর পেশা।

পরবর্তী কালে বলিউডে পা রেখে শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতেও দেখা যায় তাঁকে। ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের প্রথম সিজনের চতুর্থ গল্পে মেঘা উপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন কিয়ারা। কারাণ জোহার পরিচালিত ওই গল্পে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে এক শিক্ষিকার চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। বলিউডে তার আগে একাধিক কাজ করলেও ‘লাস্ট স্টোরিজ’-এর মাধ্যমেই দর্শকের নজরে এসেছিলেন কিয়ারা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা