বিনোদন

ভান্সালীর প্রস্তাব ফিরিয়ে কি অনুতপ্ত অঙ্কিতা?

বিনোদন ডেস্ক: টেলিপর্দায় অঙ্কিতা লোখাণ্ডের জনপ্রিয়তা এক সময় ছিল তুঙ্গে। তাঁর প্রেমজীবন নিয়ে কম চর্চা হয়নি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন তাঁরা। আচমকাই ভেঙে যায় সম্পর্ক। এক সময় প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার ইচ্ছাতেই ছেড়েছিলেন বলিউডের হাতছানি। সেই সময় একটি প্রস্তাব গ্রহণ করলে ক্যারিয়ারটাই অন্য রকম হতে পারত অঙ্কিতার! প্রস্তাব পেয়েছিলেন সঞ্জয় লীলা ভান্সালীর কাছ থেকে। তবুও ফিরিয়ে দেন। বিয়ে করবেন সুশান্তকে, সেই কারণে। বর্তমানে দাঁড়িয়ে কি আক্ষেপ হয় অঙ্কিতার?

নিজের পেশার চাইতে প্রেমিকের পেশা তাঁর কাছে গুরত্ব পেত বেশি। কোনও দিন নিজের কথা ভাবেননি। কিন্তু শেষে সেই প্রেমিকই নিজের পেশার জন্য প্রেমিকাকে ছেড়ে চলে গেলেন। দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের। নিমেষে ভেঙে যায় সেই সম্পর্ক। আত্মহত্যা করার চিন্তাও মাথায় আসত তাঁর। তবে সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সঞ্জয় লীলা ভন্সালীর কাছ থেকে ‘বাজিরাও মাস্তানি’-তে অভিনয় করার সুযোগ এসেছিল। অঙ্কিতার মনে পড়ে, পরিচালক তাঁকে ফোন করে বলেছিলেন, ‘‘বাজিরাও-তে অভিনয় করো। না হলে পরে আফসোস হবে।’’ কিন্তু এর উত্তরে অঙ্কিতা জানিয়েছিলেন, ‘‘না স্যার, আমি বিয়ে করতে চাই।’’ তার আগে অঙ্কিতা প্রস্তাব পান ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে। সেটাও ফিরিয়ে দেন।

এই প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘‘হয়তো সেই সময় সেই সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু তা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। সে সময় আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা করতে পারতাম না। ’’সেই অঙ্কিতা আজ নিজের কথা ভাবতে শিখেছেন।‘মনিকর্ণিকা: দ্যা কুইন অব ঝাঁসি’- ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তবে খুব একটা দাগ কাটতে পারেননি। এই মুহূর্তে স্বামী ভিকি জৈনের সঙ্গে সুখে সংসার করছেন এই অভিনেত্রী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা