বিনোদন

চঞ্চলের নতুন নায়িকা স্বস্তিকা ! 

বিনোদন ডেস্ক: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে কোনও না কোনও কারণে বিভিন্ন সময়ে পড়তে হয়েছে ‘বিতর্কে’। তবুও যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পিছপা হন না অভিনেত্রী। ইদানীং তিনি মন দিয়েছেন অন্য ভাষার ছবিতে। তাই অনেকে অভিযোগও জানান যে, কেন বাংলা ছবিতে এত কম দেখা যায় স্বস্তিকাকে? তিনি বরাবরই বলে এসেছেন, সব সময় একটু অন্য রকম কাজ করার খিদে তাঁকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনও লোভনীয় চিত্রনাট্য নাকি শুনেছেন নায়িকা। শোনার পর ‘না’ বলতে পারেননি।

টলিপাড়ার নতুন গুঞ্জন, এ বার বাংলাদেশের নতুন ছবির প্রস্তাব গিয়েছে স্বস্তিকার কাছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে অন্দরের খবর বাংলাদেশের এই ছবির জন্য রাজিও হয়ে গিয়েছেন নায়িকা। তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। এই ছবির নায়ক চঞ্চল চৌধুরী। অর্থাৎ সব ঠিক থাকলে প্রথম বার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল এবং স্বস্তিকা। প্রযোজক নাকি ইতিমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত পুজোর পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে এই নতুন সিনেমার শুটিং।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন এই অভিনেত্রী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা