বিনোদন

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোনের ভূমিকাতেও দেখা গিয়েছিল অঞ্জলিকে। মাত্র আট বছর বয়সে এই অভিনেত্রী নাকি তার নাচের শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘শৈশবে লাগাতার হেনস্তার শিকার হয়েছি এবং সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।”

সাক্ষাৎকারে অঞ্জলি জানিয়েছেন, মাত্র আট বছর বয়সে তিনি তার বাবাকে হারিয়েছেন। এরপরই তার নাচের শিক্ষক তাদের গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এমনকি তার শৈশবও সেই গুরুর হাতে বন্দি হয়ে যায়। সেই গুরুর কাছেই লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী।

অঞ্জলি বলেছেন, ‘আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্য গুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনো উপায় ছিল না।’

তিনি আরো বলেন, ‘সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন।’

অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। অবশেষে তাঁর প্রথম প্রেমিক এসে নাকি তাঁকে এই নৃত্যগুরুর কবল থেকে উদ্ধার পেতে সাহায্য করে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা