বিনোদন

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

বিনোদন ডেস্ক

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’। এবার ‘জাট’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ‘টাচ কিয়া’ আইটেম গানে অভিনেত্রী উর্বশী রাউতেলা। বলিপাড়ায় গুঞ্জন-অভিনেত্রী বুঝি কেবল প্রবীণ অভিনেতাদেরই পছন্দ? কিন্তু উর্বশী বলছেন-নিজেও নাচবেন, আর সিনেমাপ্রেমীদেরও নাচাবেন; শুধু ‘টাচ’ করবেন। আর তাতেই আগুন জ্বলবে, উষ্ণতার পারদ চড়বে।

‘দাবিড়ি দিবিড়ি’ পর্ব অতীত হতেই ফের স্বমহিমায় উর্বশী রাউতেলা। আবারো ‘টাচ কিয়া’ আইটেম গানে তিনি। বুধবার (২ এপ্রিল) প্রকাশ্যে এসেছে সানি দেওল অভিনীত ‘জাট’ সিনেমার একটি গান। সেখানে ফের লাস্যময়ী উর্বশীর জৌলুস দেখে নড়ে বসেছে বলিউড। সেই গানের প্রথম পঙ্তিতে স্বল্পবসনা অভিনেত্রীর আশ্বাস-‘দিল তুঝকো হি দুঙ্গা’।

কুমারের লেখায় মধুবন্তী বাগচী ও শহিদ মাল্যের গাওয়া এই ট্র্যাক ইতোমধ্যে চর্চা শুরু হয়েছে। সিনেমাপ্রেমীদের মতে, ‘ডাকু মহারাজ’-এর মতো এই গানেও যথেষ্ট উত্তেজক নাচ নেচেছেন উর্বশী রাউতেলা। যার জেরে আগের সিনেমার গান ছবিমুক্তির সময় বাদ পড়েছিল। যদিও ‘দাবিড়ি দিবিড়ি’র বদৌলতেই ‘ডাকু মহারাজ’ মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পা রেখেছিল।

উর্বশী রাউতেলা ‘টক অব দ্য টাউন’। সিনেপ্রেমীদের মতে, এই গানের হাত ধরে ‘জাট’ কতখানি বাণিজ্যিক সাফল্য লাভ করবে সেটিই দেখার বিষয়। পাশাপাশি তাদের এটাও শঙ্কা-আবারো আগের মতো ছবিমুক্তির সময় উর্বশীর গানে কাঁচি পড়বে না তো?

এ সিনেমায় সানি ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, রেজিনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের ও স্বরূপা ঘোষ। পরিচালনায় গোপীচাঁদ মালিনেনি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১০ এপ্রিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা