বিনোদন

ঈদ আমাদের জন্য না: আফরান নিশো

বিনোদন প্রতিবেদক

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। সাধারণ মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারা। সম্প্রতি ঈদে স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা আফরান নিশো। তার মতে, সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করা মানুষের জন্য ঈদ না।

আফরান নিশো বলেন, ‘আমার মনে হয় আমরা যারা সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করছি তাদের জন্য ঈদ না। কারণ, আমরা চাইলেই প্রতিদিন শপিং করতে পারি। যারা দরিদ্র, যারা তিন বেলা ঠিক মতো খেতে পারে না তাদের জন্য ঈদ। আমাদের উচিৎ সব সময় তাঁদের পাশে দাঁড়ানো। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে। একই অর্থে আমাদের ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমাদেরই সেই দায়িত্বগুলো পালন করা উচিৎ।’

ছোটবেলার ঈদের সালামি নিয়ে নিশো বলেন, ‘সালামি নিয়ে ছোটবেলার কথা মনে পড়ে। সেই অনুভূতি দারুণ। আমি আমার দাদাকে দেখিনি। দাদি-নানা-নানিকে পেয়েছি। ছোটবেলায় ঈদ আসলেই সালামির একটা প্রবণতা কাজ করতো। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে একটা মোবাইল ফোন কিনেছিলাম। আর এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে।’

এখন ঈদের দিন কীভাবে কাটে- জানতে চাইলে নিশো বলেন, “ঈদের দিন অবশ্যই খুশির। আমার কাছে মনে হয় এটা আমার জন্য ঘুমের একটি দিন। কারণ, আমি ঘুমাতে পছন্দ করি। রাস্তা ফাঁকা তাই আপন মনে গাড়ি চালাই। এই ধরণের আমার কিছু নিজস্বতা আছে। সেগুলো নিয়েই আমার ঈদের দিন কাটে। এছাড়া এবার ঈদটা কিছু ভিন্ন হবে। কারণ আমার সিনেমা ‘দাগি’ আসছে। যারা আমার জন্য পুরো বছর অপেক্ষা করে ছিলেন তাদের সিনেমাটি দেখে তাঁদের জীবনবোধ সৃষ্টি হয় তাহলেই আমার ঈদ সার্থক।”

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা