ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের একটি থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুর জেলা সদরের এক ব্যক্তির বাড়ির মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লক্ষ্মীপুর সদর এলাকার সুমন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার শেরেবাংলা এলাকা থেকে সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হোসেন স্বীকার করেছেন, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৮০টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশের আশঙ্কা, এখনো যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা