ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

আমার বাঙলা ডেস্ক

কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার( ২০ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নির্বাচন কার্যালয়টি কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত।

নির্বাচন কার্যালয়ের নিরাপত্তারক্ষী আবদুর রাজ্জাক বলেন, ‘আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়।’

জেলা নির্বাচন কার্যালয়ের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটি সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের ভাণ্ডারকক্ষ। সেখানে ভোটারদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে।

খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা