ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেসবুক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাফেজ পেয়ারের

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হাফেজ পেয়ার আহমেদ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছেন। এটি অনুষ্ঠিত হয় রাজাপুরের দোস্ত মোহাম্মদ দিঘির পাড়ে অবস্থিত দারুসসুন্নত নেসারিয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, সকাল ১০টায়।

সংবাদ সম্মেলনে হাফেজ পেয়ার আহমেদ অভিযোগ করেন, “নাছির উদ্দীন মজনু” নামের একটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে আমাকে মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হচ্ছে। এতে আমার ব্যক্তিগত সুনাম, পরিবারের সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও বলেন, “এসব মিথ্যা ও উসকানিমূলক তথ্য স্থানীয় নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থেকেছি। কেউ যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে প্রস্তুত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজাপুর ৯ নং ওয়ার্ড দিঘির পাড় ইউনিট জামায়াতে ইসলামের সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত নেতা জালাল আহমদসহ স্থানীয় অন্যান্য বাসিন্দারা। রফিকুল ইসলাম বলেন, “সমাজের কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। হাফেজ পেয়ার আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

অবশেষে হাফেজ পেয়ার আহমেদ অপপ্রচার বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

আমারবাঙলা/এসএ/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা