ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবিতে স্টারলিংক ইন্টারনেট চালুর দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ইবি প্রতিনিধি

অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের “স্মার্ট বাংলাদেশ” লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ করার উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ইবির বৈছাআ'র আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবায় দুরবস্থা, গতানুগতিক ও অনির্ভরযোগ্য নেটওয়ার্কের কারণে অনলাইন শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কাজ, আন্তর্জাতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে এ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

স্মারকলিপি জমাপ্রদানের পর এস এম সুইট বলেন, “ঢাবি, জাবি, চবিতে ইতিমধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি থাকবে অতি দ্রুত ইবিতেও এর সেবা চালু করার জন্য।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আশ্বস্ত করে বলেন, “আমি অতি দ্রুতই আইসিটি সেলকে এটি নিয়ে কাজ করার জন্য দায়িত্ব প্রদানের চেষ্টা করবো।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

মাদক সম্রাট’ জুয়েল ধরাছোঁয়ার বাইরে

ইয়াবা ব্যবসা ও নানা অপরাধের অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেওয়ার অভিযোগ এলাকাব...

শারীরিক সমস্যায় জোকোভিচের হতাশা

দুই দশক পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ইউএস ও...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা