শিক্ষা

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা শিক্ষা মন্ত্রণালয় জটিল পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। আজ ৭ কলেজের শিক্ষকবৃন্দ ঢাকা কলেজ অডিটরোমে এক জরুরী সভায় মিলিত হন। সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে জারিকৃত ভর্তি ও শ্রেণী কার্যক্রম বিষয় দীর্ঘ আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে কলেজের শিক্ষকদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা আইনসিদ্ধ নয়। সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রমের সাথে যুক্ত প্রশাসককে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হয়। দ্রুততম সময়ে ৭ কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করে সমস্যার সন্তোষজনক ও স্থায়ী সমাধানের দাবি করা হয়।


৭ কলেজের শিক্ষকদের পক্ষ থেকে আমার বাঙলাকে জানানো হয় যে, ১৭/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং পর্যাপ্ত সময় না দিয়ে ১৬/১১/২০২৫ তারিখে চিঠি ইস্যু করে আহ্বান করা হয়। এমনকি অনেক গুরুত্বপূর্ণ সদস্যকে সভার বিষয়ে জানানোই হয় নাই। সাত কলেজের এলামনাই মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু এবং হেলেন জেরিন খানকে সভা সম্পর্কে অবহিত করা হয় নাই। তড়িঘড়ি করে মীর সরফত আলী সপু ও হেলেন জেরিন খান যেতে পারলেও মাহমুদুর রহমান মান্না সভায় উপস্থিত হতে পারেন নাই। আবার মীর সরফত আলী সপু ও হেলেন জেরিন খানকে সভায় যুক্তি সংগত বক্তব্য প্রদানের সুযোগও দেওয়া হয় নাই।
সভায় প্রাথমিকভাবে আগামী ১৮,১৯ ও ২০ নভেম্বর ২০২৫ সর্বাত্মক কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতা মুক্ত থাকবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

মাদক সম্রাট’ জুয়েল ধরাছোঁয়ার বাইরে

ইয়াবা ব্যবসা ও নানা অপরাধের অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেওয়ার অভিযোগ এলাকাব...

শারীরিক সমস্যায় জোকোভিচের হতাশা

দুই দশক পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ইউএস ও...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা