ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ‘বেছে বেছে হত্যা’র হুমকি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নেতাদের ‘বেছে বেছে হত্যা’ করা হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর-ডান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক সাংবাদিক সম্মেলনে বেন-গভির বলেন, ‘যদি তারা এই কূট রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে, জাতিসংঘ একে (ফিলিস্তিন রাষ্ট্র) স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী, আপনার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, যারা সবদিক থেকেই সন্ত্রাসী। আর আপনাকে অবশ্যই আবু মাজেনকে (ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস) গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে।’

‘মিডল ইস্ট আই’ পত্রিকা জানায়, গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের জন্য ভোট হওয়ার আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির এই মন্তব্য করেন। এই শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে, যা আগের খসড়া পরিকল্পনায় ছিল না। ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বেন-গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি। এতে এমন এক রাজনৈতিক মনোভাব প্রকাশ পেয়েছে যেখানে শান্তি প্রত্যাখ্যাত হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’ মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন-গভিরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের নেতারা ভবিষ্যৎ কোনো ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। গত রোববার মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যে কোনো ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।’

সূত্র: মিডল ইস্ট আই


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হা...

চট্টগ্রামে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালি...

হামলা থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, তিন দিন পর মিলল তরুণের মরদেহ

চট্টগ্রামে হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও শ...

বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিটে টেরীবাজারে সাইনবোর্ডে আগুন

চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের জেরে একট...

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ!

চট্টগ্রাম ওয়াসার নতুন ভবন কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদি...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা