ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

আমার বাঙলা ডেস্ক

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজার মনিটরিংয়ে নিজে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন। আজ সকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস পোস্ট করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন— আমির হামজা বলেন পবিত্র রমজান আমাদের দ্বারপ্রান্তে। এই মহিমান্বিত মাস ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার শিক্ষা দেয়। রমজান কেবল ক্ষুধা-পিপাসা সহ্য করার নাম নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করার মাস।

তিনি বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিবছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে। এটি শুধু অনৈতিকই নয়, বরং স্বল্প আয়ের মানুষের প্রতি এক প্রকার জুলুম। রমজানের পবিত্রতা নষ্ট করে এমন কারসাজি ইসলামের শিক্ষার পরিপন্থী। আমি তাদের সতর্ক করে দিতে চাই—আল্লাহ তায়ালার নিকট একদিন অবশ্যই হিসাব দিতে হবে। দুনিয়ার লাভের জন্য আখিরাতের ক্ষতি ডেকে আনবেন না।

আমির হামজা বলেন,আমি ঘোষণা করছি, ইনশাআল্লাহ আমি নিজেও বাজার মনিটরিংয়ের জন্য মাঠপর্যায়ে উপস্থিত থাকব। কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অসাধু চক্রকে কুষ্টিয়ার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিময়, সহনশীল ও সহমর্মিতাপূর্ণ রমজান গড়ে তুলি। একে অপরের প্রতি খেয়াল রাখি, গরিব-দুঃখীর পাশে দাঁড়াই এবং ইবাদতের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও তাকওয়া দান করুন। কুষ্টিয়ার প্রতিটি ঘরে ঘরে বরকতময় রমজান নাযিল হোক।

মুফতি আমির হামজার এ ধরনের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন কুষ্টিয়ার বাসিন্দারা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং কুষ্টিয়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা