ছবি: সংগৃহীত
সারাদেশ

আনোয়ারায় ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা; রেখে গেলেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় ঋণের চাপ সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দ্বীপ ভৌমিক পেশায় একজন তৈরি পোশাক কর্মী ছিলেন। বছরখানেক আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত শনিবার তিনি নিজ ঘরের ভেতর বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পর প্রথমদিকে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে নিহতের পরিবার। রোববার রাতে জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ভাতিজা জয় ভৌমিক গণমাধ্যমকে জানান, দ্বীপ ভৌমিক বেশ কিছুদিন ধরে ঋণের বোঝা ও পারিবারিক নানা সংকট নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের কিস্তি ও পাওনাদারদের চাপ সইতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। ঘরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তার এমন চলে যাওয়ায় পরিবারটি এখন দিশেহারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা