ছবি: সংগৃহীত
বিনোদন

জামদানি শাড়িতে মিথিলার ন্যাশনাল কস্টিউম

আমার বাঙলা ডেস্ক

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আজ ন্যাশনাল কস্টিউম পর্বে অংশ নিচ্ছেন। তিনি বেছে নিয়েছেন সাদা জামদানি শাড়ি, যার মোটিফে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘণ্টার মধ্যেই ছবিটি ২৪ হাজার ইতিবাচক রিঅ্যাকশন পায়।

মিথিলা জানান, তাঁর ন্যাশনাল কস্টিউমের নাম “দ্য কুইন অব বেঙ্গল”। পুরো শাড়িতে শাপলার মোটিফ ব্যবহার করা হয়েছে, যা শান্তি ও পবিত্রতার প্রতীক। হাতে তৈরি এই জামদানি বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা।

ডিজাইনার জানান, খাদি সুতায় দুই মাস্টার তাঁতি চার মাস ধরে শাড়িটি বুনেছেন। এর সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে বিশেষ জুয়েলারি ব্লাউজ ও গয়না-যার সবকটিতেই শাপলার থিম। ২২ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া গয়নার সেটটি বানাতে লেগেছে আড়াই মাস, কাজ করেছেন ১২ জন কারিগর।

জেরিন তাসনিম খান প্রথমবারের মতো জুয়েলারি ব্লাউজ তৈরি করেন এবং মঞ্চে যাওয়ার আগের রাতে টিমসহ ব্লাউজের ফাইনাল কাজ সম্পন্ন করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা