কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

মৌসুমী ফলে বিষাক্ত রাসায়নিক দ্রব্য- হুমকির মুখে জনস্বাস্থ্য

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মৌসুমী ফলে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারজাত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এখানে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, ইথাইলিন ও ইথরিল স্প্রে দিয়ে পাকানো হচ্ছে বিভিন্ন ধরনের ফল। বর্তমানে কটিয়াদী বাজারে বিভিন্ন মোকাম থেকে আনা ফলগুলোর অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো। বাণিজ্যিকভাবে কলা থেকে শুরু করে সব ধরনের ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও রং ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিক তাপমাত্রায় একটি আনারস ১২ থেকে ১৫ দিনের বেশি সংরক্ষণ করা যায় না। কিন্তু এ ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল যেমন ৫০০ পিপিএম এনএনএ বা ১০০ পিপিএম জিএ-৩ দ্বারা শোধন করে স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ৪৬ দিনপর্যন্ত রাখা যায়। বর্তমানে রাসায়নিক প্রয়োগ করে স্বাভাবিক সময়ের আগেই ফল পাকানো হচ্ছে যার ফলে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় কটিয়াদী উপজেলার বিভিন্ন বাজারগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে ফরমালিনও ইথরিল স্প্রে দিয়ে পাকানো ফল। এখানে আপেল, আঙ্গুর, কলা, আম, নাশপাতি কমলা লেবুসহ বিভিন্ন ফল যা দেশের বিভিন্ন মোকাম বা দেশের বাইরে থেকে আসা বেশিরভাগ ফল ঘরে রাখলে সহজে নষ্ট বা পচন ধরে না। কারণ উদঘাটন করতে গিয়ে জানা গেছে, আঙ্গুর, আপেল, নাশপাতি, কমলালেবুসহ দেশের বাইরে থেকে আসা বেশিরভাগ ফলেই মেশানো হচ্ছে ফরমালিন। তাছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত অপরিপক্ক ফলে দেওয়া হচ্ছে কারবাইড কিংবা আগুনের তাপ। যে কারণে ফলে আসল স্বাদ যেমন পাওয়া যায় না তেমনি উপকারের বদলে দেখা দেয় মারাত্মক রোগব্যাধি। বিষাক্ত রাসায়নিক ও ফরমালিনযুক্ত এসব ফল খেয়ে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় ফল ব্যবসায়ী কাইয়ুম জানান, "এক গ্রাম ফরমালিন মিশ্রিত পানির মধ্যে ১০ থেকে ১২ কেজি আঙ্গুর বা নাশপাতি ভেজানো হয়, আর আপেল ও কমলালেবুতে দেওয়া হয় ছিটিয়ে। যে কারণে তিন চার সপ্তাহ রাখলেও পচন ধরে না বা এতে মাছিও বসে না। তবে ফরমালিনের ক্রিয়া নষ্ট হয়ে গেলে এই ফল তাড়াতাড়ি পচে যায়। অপর ফল ব্যবসায়ী বাবুল বলেন, আঙ্গুরও নাশপাতি খোলা রাখলে ২ থেকে ৩ দিন ভালো থাকে,আর আপেল ভালো থাকে ৫ দিন। অথচ পাইকারি বাজার থেকে ফল এনে বিক্রি করতে কখনো কখনো এক সপ্তাহেরও বেশি সময় লেগে যায়। যার ফলে তাদের ফরমালিন দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীদের মতে, বিশুদ্ধ খাদ্যঅধ্যাদেশ এবং বিশুদ্ধ খাদ্য সংক্রান্ত বিধি যুগোপযোগী করা উচিত। কারণ পুরনো আইন অনুযায়ী ভেজালের দায়ে দুইশত টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড দেওয়ার বিধান আছে। ফলে খাদ্য ভেজালের জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হলে সে দুইশত টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যায়, যে কারণে বড় ধরনের সাজার ব্যবস্থা থাকলে এ বিষয়ে ফলপ্রসু কোন কিছু আশা করা যাবে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার শাহরিয়ার নাজিম জানান, ফরমালিনযুক্ত ফল আর্সেনিকের চেয়েও ক্ষতিকর। এতে লিভার সমস্যাসহ ক্যান্সার হওয়ার অধীক ঝুঁকি থাকে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা