সংগৃহীত
সারাদেশ
অবৈধভাবে গরু প্রবেশ নিয়ে খামারিরা শংকায় 

ফেনীতে কোরবানির পশুর সংকট নেই

 ফেনী প্রতিনিধি

ফেনীতে এবার কোরবানির পশুর সংকট নেই। জেলার পশু মজুত চাহিদার তুলনায় বেশি। তবে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ এবং গোখাদ্যের অতিরিক্ত দামের কারণে ঈদে গবাদি পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। শুরুতেই বাজার চড়া হলেও দিন শেষে দাম কমবে বলে জানান ত্রেতা বিক্রেতারা।

পবিত্র ঈদুল আজহা আর মাত্র ১০ দিন দূরে। ইতোমধ্যে কোরবানির পশু বেচাকেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ব্যাপারী ও ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীতে গত কয়েক বছরের মতো এবারও বিপুলসংখ্যক পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। ফলে পশু আমদানির প্রয়োজন হবে না। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২ হাজার ৩৩৬টি, আর মজুদ রয়েছে ৮৭ হাজার ২২৭টি। এর মধ্যে ৬৯ হাজার ৩৬০টি গরু, ১ হাজার ৬৬৭টি মহিষ, ১৩ হাজার ২৪৩টি ছাগল ও ৩ হাজার ১৪৭টি ভেড়া।

ক্রেতারা জানান, গত কয়েক বছর ধরে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গরুর দাম বাড়িয়ে থাকেন।

তারা বলেন, বৈধ পথে বিদেশি গরু আমদানি হলে বাজারে দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ক্রেতারাও উপকৃত হবেন।

পাঠানবাড়ি এলাকার হাসিনা এগ্রোর মালিক আরাফাত খান বলেন, সখের বসে ৮ বছর ধরে গবাদি পশু পালন করছি। আমাদের খামারে প্রাকৃতিক উপায়ে লালিত পশু—সবুজ ঘাস, খড়, ভুষি ও খৈল খাওয়ানো হয়। এতে ক্রেতারা ভেজালমুক্ত পশু কোরবানি দিতে পারবেন।

তিনি আরো বলেন, খামারিদের সবচেয়ে বড় আতঙ্ক গরু চুরি। “গত বছর এক রাখালকে হত্যা করে ৩টি গরু এবং অস্ত্রের মুখে আরেক খামার থেকে ১৩টি গরু ডাকাতি হয়। নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সোনাগাজীর খামারি জসিম উদ্দিন জানান, তার খামারে এ বছর প্রায় ২০০টি গরু রয়েছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর মূল্য কিছুটা বেশি হবে। তবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধ থাকলে খামারিরা লাভবান হবেন।

পরশুরামের খামারি আবদুল মতিন বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমাদের বড় ক্ষতি হয়েছিল। এবার সব অনুকূলে থাকলে কিছুটা ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে কোরবানির শেষ সময়ে বাইরের গরু এলে আবার ক্ষতির মুখে পড়তে হবে।

ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু না আসার বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। গত তিন মাসে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৭৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক বলেন, “জেলায় এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। প্রায় পাঁচ হাজার তালিকাভুক্ত খামারির বাইরে আরও অনেকে ব্যক্তিগতভাবে পশু পালন করছেন। পশুর সরবরাহ বেশি থাকায় বাজার খামারি ও ক্রেতা উভয়ের অনুকূলে থাকবে বলে আশা করছি।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি থানায় অতিরিক্ত টহল ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বিজিবি ও পুলিশকে সহায়তা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা