ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

নীলফামারী প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন বক্তব্য দেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ বলেন, পতিত আওয়ামীলীগ সরকার রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়েছে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে। তুহিন ভাই জনপ্রিয় একজন নেতা। প্রতিহিংসার কারণে তাকে হয়রানী করার জন্যই এই মামলা দেয়া হয়। আমরা সরকারের কাছে দ্রুত এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানাই।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা