নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবি

নীলফামারী প্রতিনিধি

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ‘জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহ-সভাপতি রবিউল আহসান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। তিনি দেশকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন।তার কারনেই শেখ হাসিনা আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। গণতন্ত্র ধ্বংস করার পেছনে তারই ভুমিকা মুখ্য।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন খায়রুল হক। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশকে ধ্বংস করেছিলেন তিনি। তার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করতে সাহস পেয়েছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম জানান, বিচারপতি খায়রুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একজন বিচারপতি নামের কলঙ্ক তিনি।

আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশের আইনজীবীরা বসে থাকবে না, বৃহত্তর কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা