ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ
গোয়েন্দা পুলিশের অভিযান

চট্টগ্রামে ৪০ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সীতাকুণ্ডে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জানা যায়, কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নাব আলীর বাড়ির দ্বিতীয় তলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের ব্যবহৃত কক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। তিনি আবুল খায়েরের ছেলে এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামির দেখানো মতে বাড়িটির দ্বিতীয় তলার একটি শয়নকক্ষে খাটের ওপর সুকৌশলে লুকিয়ে রাখা ৩টি বস্তায় ৮টি পোটলায় প্রতিটি ৫ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা!

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে মার্কিন বাহিনী—এমন দাবি এবার আনুষ্ঠানিকভাব...

ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্...

সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

নির্বাচিত বিএনপি সরকারের সাত মাসের শাসনামলে দেশে মানুষের বাকস্বাধীনতা ও নাগরি...

ইয়েমেনের যুদ্ধে ঝুঁকিতে ১ লাখ ৩৭ হাজার শিশুর ভবিষ্যৎ

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা ক...

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা