দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার আহ্বান সারজিস আলমের

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে আয়োজিত একটি পথসভায় বলেছেন, প্রশাসনে ভালো কাজ করা কর্মকর্তাদের সুনাম এবং মন্দ কাজ করা কর্মকর্তাদের দুর্নাম তুলে ধরতে হবে। তিনি জনগণকে আহ্বান জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ তথ্য দেশজুড়ে ছড়িয়ে দিতে।

সভায় তিনি বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। থানায় ও ভূমি অফিসে ঘুষ নেওয়ার প্রবণতা এখনও রয়েছে। জনগণকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। তা না হলে ‘জুলাই আন্দোলনের’ যে চেতনা থেকে এ পথচলা, তা সফল হবে না।

সারজিস আলম আরও বলেন, যারা জুলুম করছে, তাদের ওপরও জুলুম নেমে আসবে। এর বড় উদাহরণ শেখ হাসিনা। মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করছে। কিন্তু তাদের শক্তি শেখ হাসিনার চেয়ে বেশি নয়। শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তেমনি এ ধরনের দুর্বৃত্তদেরও পরাজিত করা সম্ভব।

তিনি বলেন, শুধু নেতা ভালো হলেই হবে না, ভোটারদেরও দায়িত্বশীল হতে হবে। সামান্য সুবিধার বিনিময়ে খারাপ মানুষকে ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা নয়, বরং সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিন। ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনা দেশের প্রশাসনিক ও সামাজিক কাঠামোকে নষ্ট করেছেন। তবে এসব সংস্কারে সময় লাগবে এবং এর জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির এবং শ্রমিক ইউনিয়নের দিনাজপুরের আহ্বায়ক রেজাইল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভা শেষে স্থানীয় জনগণের সাথে এনসিপি নেতারা বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা