ছবি: সংগৃহীত
সারাদেশ
ফেনী–২ আসনে প্রচারণায় মজিবুর রহমান মঞ্জু

‘শেখ হাসিনা উপস্থিত থেকে আপিল করলে রায় প্রশ্নবিদ্ধ হবে না’

রহিম আলী জাবেদ, ফেনী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী–২ (সদর) আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রবিবার (২৩ নভেম্বর) সকালে ফেনী শহরের একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি প্রচারের সূচনা করেন। এর মধ্যেই সারা ফেনী সদর উপজেলায় তার ব্যানার–পোস্টার লাগানো শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রশ্ন উঠবে না। তিনি বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরুন, আত্মসমর্পণ করুন এবং রায়ের বিরুদ্ধে আপিল করুন। তিনি উপস্থিত থেকে আপিল করলে আন্তর্জাতিক আদালতে এই রায় নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’

জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে ভূমিকা রাখা দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে মঞ্জু জানান, আগামী ২৫ নভেম্বর নতুন এই জোট ঘোষণা করা হতে পারে। জাতীয় রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ জরুরি উল্লেখ করে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্বাধীন ভোটারদের সমর্থন আশা করেন তিনি। এমপি নির্বাচিত না হলেও ফেনীবাসীর জন্য আজীবন কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সাইফুল্ল্যা নোমান, জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা মনি, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফেনী পৌর ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা