রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পাংশায় ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে পাট্টা ইউনিয়নের পুইজোর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী রুকাইয়া বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতেও বাজারে গিয়েছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রুকাইয়া বেগম আরও জানান, হামলায় তার স্বামীর মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে এবং ১২টি সেলাই দিতে হয়েছে। এক হাত ভেঙে গেছে, পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, কয়েকদিন আগে ছাগল নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জের ধরেই এ হামলা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা এই নৃশংস হামলার দ্রুত বিচার দাবি করেছেন।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা