নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রবিবার (১ জুন) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম।

মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ঙ্গুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সালমা আক্তার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ আব্দুর রউফ, ডেমোক্রেসি ওয়াচ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিয়া আক্তার, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার প্রশান্ত বসাক, জেলা পরিবেশ দূষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি এবং দীপ্তমান যুব সংগঠন এর সভাপতি আব্দুল মমিন, সনাক সদস্য মিজানুর রহমান লিটু, এসিজি সহসমন্বয়ক রুবি বানু ও ইয়েস সহদলনেতা কুমারী বৃষ্টি রানী রায় প্রমূখ।

মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রপ ও একটিভ সিটিজেন্স গ্রপ (এসিজি)-এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং ডেমোক্রেসি ওয়াচ, ইউএসএস, ওয়ার্ল্ড ভিশন, বন্ধুসভা, দীপ্তমান যুব সংগঠন ও স্থানীয় নাগরিক সমাজের সদস্যবৃন্দ অংশগ্রহণপূর্বক সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিদিন যে হারে প্লাষ্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে তা পরিবেশ, জলজ জীবন এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই যদি এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভয়াবহ পৃথিবী উপহার দিতে হবে।”

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই’, ‘প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা