সারাদেশ

র‍্যাবের অভিযানে ৫৪ লিটার মদসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি

গোপন সূত্রের বরাতে র‍্যাবের কাছে খবর আসে একটি নির্দিষ্ট বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন লোক জড়ো হচ্ছেন। এরপর অভিযানে গ্রেপ্তার করা হয় মিহির কর্মকারকে (৫০)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

মিহির ওই গ্রামের রতন কর্মকারের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৫৪ লিটার দেশীয় মদ (বাংলা) জব্দ করা হয়েছে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে মিহির মাদকদ্রব্য বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা