কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

হারিয়ে যাচ্ছে ধান সংরক্ষণের বাঁশের তৈরি গোলা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ধান সংরক্ষণের বড় পাত্র বাঁশের তৈরি ডুলি বা গোলা। যা কিশোরগঞ্জ জেলাসহ কটিয়াদীর বিভিন্ন জায়গায় ডুলি বা গোলা কিংবা মাচা নামেও পরিচিত। যা তৈরি হয় একমাত্র বাঁশ দিয়ে। গ্রামের গৃহস্থ পরিবার এ গোলায় ধান সংরক্ষণ করেন। সারা বছর ধান সংরক্ষণ করতে গোলা খুবই উপযোগী। কিন্তু দিন দিন ধান সংরক্ষণের এ গোলা কালের গহব্বরে হারিয়ে যাচ্ছে।

ধানের মৌসুমে ধান কেটে শুকিয়ে গোলাজাত করা হয়। প্রয়োজনের সময় ধান এই গোলা থেকে বের করে পুনরায় শুকিয়ে ভাঙ্গানো হয়। তবে ধান বিক্রি করার জন্য নতুন করে আবার ধান শুকানোর প্রয়োজন পড়ে না। এক সময় ডুলি ভর্তি দান না থাকলে গ্রামের গৃহস্থ পরিবার সেই বাড়িতে মেয়ে বা ছেলে বিয়ে করাতে আগ্রহী হতেন না। এ প্রচলিত কথাটি এখনো গ্রামাঞ্চলের মানুষের মুখে মুখে। আগেকার সমাজব্যবস্থা এখনকার মত এত উন্নত ছিল না। তখন চোর, ডাকাতির ভয়ে গোলায় ধানের ভিতরে গৃহস্হ্রা স্বর্ণ বা টাকা পয়সা লুকিয়ে রাখত।

ধান সংরক্ষণের এ পাত্রকে গোলা বা ডুলি আখ্যায়িত করার কারণও রয়েছে। গোলা বা ডুলি বাঁশের তৈরি হলেও অপেক্ষাকৃত মজবুত যা দীর্ঘদিন ব্যবহার করা যায়। বর্তমানে বাঁশের তৈরি গোলা ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। কারণ বাঁশের উৎপাদন কমে যাওয়া এবং মূল্য বৃদ্ধির কারণে ডুলি বা গোলা তৈরিতে খরচ বেড়ে গেছে। বর্তমানে বাঁশের তৈরি গোলা বা ডুলির স্থান দখল করে নিয়েছে স্থায়ী পাকা অথবা টিন দিয়ে তৈরি গোলা। এই গোলা বা ডুলি বাইরে রাখা যায় বলে, ঘরের ভিতর জায়গা অনেক খোলামেলা থাকে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা