ছবি: নীলফামারী প্রতিনিধি
স্বাস্থ্য

তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারী প্রতিনিধি

আগামী ১৫ মার্চ শনিবার নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে তিন লাখ সাত হাজার ২৬২টি শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ছয় থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৪০৯ টি এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৫ হাজার ৮৫৩ টি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুরে জেলা ইপিআই মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। জানানো হয়, জেলার এক হাজার ৫৯০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য তিন হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক ও ১৯১ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান জানান, এদিন ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য প্রচার প্রচারণার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এছাড়াও মাইকিং করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা