ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, থানায় অভিযোগ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা সামনে এসেছে। সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ভোটের প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রটিতে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকার সময়ের মধ্যেই সেগুলোর মধ্যে দুটি ক্যামেরা খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানান, গত ২৯ জানুয়ারি বিকেলে স্কুল ছুটি শেষে শিক্ষকরা চলে যাওয়ার পর পরবর্তী তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল। ২ ফেব্রুয়ারি সকালে স্কুল খুলে নিচতলায় গিয়ে দেখা যায়, স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুটি আর নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয় এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান।

অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটি তাদের পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। অবাধ ও নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে সিসি ক্যামেরার গুরুত্ব উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, ঘটনার বিষয়টি তিনি অবগত আছেন এবং এ নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা